প্রফেসর আবু আইয়ুবের মৃত্যুতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শোক

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টির প্রথিতযশা সাবেক প্রফেসর আবু আইউব মো. বাকেরের ইন্তেকালে শোক প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আজ সোমবার বিকাল ৪টায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ধানমন্ডি ক্যাম্পাস (প্লট নং-৩/এ, রোড নং-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫)। অডিটোরিয়ামে তার স্মরণে এক ‘আলোচনা ও শোক সভার’ আয়োজন করা হয়েছে। আলোচনা ও শোক সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি