টঙ্গীতে শেষ হওয়া বিশ্ব মুসলিম উম্মার বৃহত্তর জমায়েত ‘বিশ্ব ইজতেমায়’ অংশ গ্রহণকারী মুসল্লিদের মধ্যে প্রতি বছরের ন্যায় এবারও জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সেবা প্রদান করে। এই উদ্যোগে দেশের অন্যতম ঔষধ উত্পাদনকারী প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালস মুসল্লিদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধের যোগান দেয়।
জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে ১৭ সদস্য বিশিষ্ট এক চিকিত্সা সেবা দল প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মুসল্লিদের চিকিত্সাসেবা প্রদান করে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৩৩২৬ জন ও দ্বিতীয় পর্বে ৩১৯৬ জনসহ ২ পর্ব মিলিয়ে সর্বমোট ৬৫২২ জন মুসল্লি চিকিত্সা সেবা গ্রহণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি
