শোক সংবাদ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:১৯

আব্দুর জাহের

কুমিল্লার মনোহরগঞ্জের দিশাবন্দ নিবাসী মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য মো. আব্দুর জাহের (৭৫) শনিবার দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের ভাই। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদ আসর উত্তর বাড্ডা হাজিপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার উপজেলার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।