হংকংয়ে বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:৩০

হংকংয়ে বিক্ষোভ দমনে ফের টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল হংকংয়ের কেন্দ্রস্থল পার্কে বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখে এবং ভবনে কালি লেপে দেয়। সশস্ত্র গাড়ি এবং ওয়াটার ক্যানন থাকলেও সেগুলো ব্যবহার করেনি পুলিশ। আয়োজকেরা মার্চ করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সরকার পার্কে বিক্ষোভে সমর্থন দেয়। কারণ এর আগে বিভিন্ন সময়ে করা মার্চে সহিংসতা দেখা দিয়েছিল। —রয়টার্স