ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ সেনা

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:৩২

ইয়েমেনে একটি সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার মারিব প্রদেশের সেনাক্যাম্পের একটি মসজিদে এই হামলা হয়। ইয়েমেনে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। তবে কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সন্ত্রাসী কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। গত ৩ জানুয়ারি কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। —সিএনএন