স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২০ সালেই দেশের ৬৪ জেলায় কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে চক্ষুসেবা কেন্দ্র স্থাপন করা হবে। গতকাল রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ন্যাশনাল আই কেয়ার আয়োজিত বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড (বিএনসিবি) সভা-২০২০ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, ন্যাশনাল আই কেয়ার সেন্টারের লাইন ডাইরেক্টর, আমাদের নতুন সময় ও জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু প্রমুখ।
