সিশেলস সেমিফাইনালে

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:২৯

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেল। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে ফিলিস্তিন ও সিশেলস এবং দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার খেলবে বাংলাদেশ ও বুরুন্ডি।

দ্বিতীয় সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল। কাল নির্ধারণ হলো প্রথমটি। অঘটনের সেমিফাইনাল হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মরিসাশ ২-২ গোলে ড্র করেছে সিশেলসের বিপক্ষে। সিশেলস ২-০ গোলে এগিয়ে ছিল। মরিশাস দুই গোল শোধ করে ম্যাচে ফিরেছে। পয়েন্ট ব্যবধানে সমান হলেও গোল গড়ের হিসাবে মরিশাসকে টেক্কা দিয়ে সিশেলস সেমিফাইনালে উঠেছে।

কারণ মরিশাস ১-৪ গোলে বুরুন্ডির কাছে হেরেছিল। বুরুন্ডি ৩-১ গোলে হারিয়েছিল সিশেলসকে। আর নিজেদের খেলা ২-২ গোলে ড্র হয়। এক গোলের পার্থক্যে সিশেলস সেমিফাইনালে উঠল। এই ম্যাচে ১২টি করে ফাউল হয়েছিল। লালকার্ড পেয়েছেন সিশেলসের মাথিহট।

খেলা শেষে ঘটল অঘটন। সিশেলসের ডাগআউটে গিয়ে মরিশাস মারামারি করল। দুই দলের মারামরিতে পুলিশ দৌড়ে গেলেও ততক্ষণে সব শেষ।