নেত্রকোনায় খাল দখলমুক্তের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৬

নেত্রকোনা পৌর এলাকার কাটলী পশ্চিমপাড়া থেকে বিলগুজাবগি পর্যন্ত সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার ঐ এলাকাবাসীর উদ্যোগে নেত্রকোনা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বেদখল হয়ে যাওয়া বিলগুজাবগি সরকারি খালটি অবিলম্বে দখলমুক্ত করে জমিতে সেচ সুবিধার দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের সম্পাদক খানে আলম খান, কমিউনিটি ফোরামের সভাপতি মো. ওসমান গণি খান, পরিবেশবিদ অহিদুর রহমান, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী এবং ইয়থ গ্রুপের সভাপতি তাসলিমা আক্তার পাপড়ি। পরে জেলা প্রশাসক বরাবরে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়।