কক্সবাজারে ৭০ হাজার পিস ইয়াবা পাচারের অভিযোগে দুই রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ জানুয়ারি টেকনাফের উত্তর নাইট্যংপাড়ার মোহাম্মদ ছৈয়দ মাস্টারের ছেলে মোহাম্মদ জামালের ভাড়া বাসা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার প্রংপ্রু গ্রামের মোহাম্মদ রফিক খোকন, মোহাম্মদ আবদুল আমিন এবং ভাড়াটিয়া মোহাম্মদ জামালকে বিজিবির একটি টিম আটক করে।
