জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় প্লাষ্টিক পাইপ বোঝাই একটি ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে তারা মিয়া নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় জামালপুর-মাদারগঞ্জ রাস্তার চরনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী তারা মিয়া মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের নব্বইয়ের চরের নায়েব আলীর ছেলে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
