এবি ব্যাংকের নতুন এএমডি সাজ্জাদ হুসাইন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৪৮

সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন সাজ্জাদ হুসাইন। তিনি ডিএমডি অপারেশনস ও চিফ রিস্ক অফিসার হিসেবে ফেব্রুয়ারি ২০১৪ সালে এবি ব্যাংকে যোগদান করেন। ১৯৮৪ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেডে (বাংলাদেশ) ক্রেডিট অপারেশনস বিভাগের প্রধান হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। ১৪ বছর ধরে বিভিন্ন পদে কাজ করেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের নিউ ইয়র্ক শাখার অপারেশন কনসালটেন্ট এবং পরবর্তী সময়ে মিয়মি শাখার ম্যানেজার অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ওয়ান ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও অপারেশনস বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। ২০১১ সালে ঢাকা ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন। — প্রেস বিজ্ঞপ্তি