ফটো ক্যাপশন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৪৯

ওয়ান ব্যাংক লিমিটেড এবং ট্রান্স-ফাস্ট রেমিটেন্স, এলএলসির মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং ট্রান্স-ফাস্ট রেমিট্যান্সের কান্ট্রি ডিরেক্টর ও হেড অব অপারেশনস মোহাম্মদ খাইরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

 

০০০

 

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জালাল উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য মো. নুরুল ইসলাম, এ আর এম মাসুদ এফ সি এ, প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ আব্দুল মান্নান ও মো. ইয়ানূর রহমান উপস্থিত ছিলেন

 

০০০

 

পদ্মা ব্যাংকের মিরপুরস্থ ট্রেনিং ইনস্টিটিউটে শুক্রবার শুরু হয়েছে সাত দিনব্যাপী বেসিক ক্রেডিট কোর্সের প্রশিক্ষণ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু কোর্সের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এসভিপি এ এস এম আসাদুল ইসলাম প্রমুখ। ৩৯ কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন

 

০০০

 

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘ইফেকটিভ অপারেশন্স অব অডিট অ্যান্ড ইনসপেকশন’ শীর্ষক সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এ সময় ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু ও ডিজিএম সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন