মেহেরপুরের ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাস আর নেই

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৫১

মেহেরপুরের ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস ইন্তেকাল করেছেন। শনিবার দুপুর ১টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে,  মেয়ে রেখে গেছেন।

তিনি সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাসভবনে বসবাস করে আসছিলেন। কয়েক দিন আগে গুরুতর অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

প্রসঙ্গত, ভাষা আন্দোলনের জন্য মিছিল-মিটিং, পোস্টার লাগানোর অপরাধে মেহেরপুরের তত্কালীন সাত ছাত্রকে আটক করেছিল পুলিশ। পরবর্তী সময়ে ঐ সাত ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করেছিল পাকিন্তান সরকার। তত্কালীন ভাষা সংগ্রাম কমিটির ছাত্ররা ফেব্রুয়ারি মাস জুড়ে শহরে আন্দোলন করেছিলেন। তাদের একজন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের নজির হোসেন বিশ্বাস। মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন।