যমুনা পাড়ে সওজ প্রকৌশলী সমিতির শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:০১

মানিকগঞ্জে শিবালয় উপজেলায় শীতার্তদের মধ্যে সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার  মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা ইউপি পরিষদ এবং আরিচা স্ওজের ডাক বাংলোতে বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় আট শতাধিক দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির সহ-সভাপতি মো. সবুজ উদ্দিন খান, সওজের টেকনিক্যাল সার্ভিসিং উইংয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা সড়ক সার্কেলের তত্তাবধায়ক প্রকৌশল মো. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, নয়ারহাট সড়ক ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশল মো. নজরুল ইসলামসহ সওজের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।