মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতির ইন্তেকাল

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:০১

সোমবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আলহাজ তানজেল হোসেন খান (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)। ভোর সাড়ে ৫টার দিকে তিনি শহরের খানপাড়া বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।  বিকাল ৫টায় মাগুরা পিটিপিআই মসজিদের সামনে জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এই সময় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে মাগুরা জেলা আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে।