শোক সংবাদ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:০২

অশোক দাশগুপ্ত

৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও গোসাইলডাঙ্গা শ্রীশ্রী শ্মশান কালীবাড়ী উন্নয়ন পরিষদের কো-চেয়ারম্যান অশোক দাশগুপ্ত (৬৭) ভারতের তীর্থস্থানে ভ্রমণকালে গত শনিবার পরলোকগমন করেছেন। আজ মঙ্গলবার বিকালে গোসাইলডাঙ্গা শ্রীশ্রী শ্মশান কালীবাড়ীতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, ২ কন্যা, এক পুত্র রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য এমএ লতিফ, গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইসকান্দর মিয়া, যুগ্ম আহবায়ক মো. সাইফুল আলম চৌধুরী, মো. নূর নবী লিটন, কালীবাড়ী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মানিক চৌধুরী, কো-চেয়ারম্যান মিহির দাশ রামুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।