ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে দুই পুলিশসহ ৬ জন নিহত হয়েছেন। গতকাল দেশজুড়ে বিক্ষোভ হয়। গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নিরাপত্তা কর্মকর্তা এবং হাসপাতালের চিকিত্সকরা জানান, বাগদাদের তায়ারান স্কয়ারে দুই বিক্ষোভকারী গুলিতে এবং একজন টিয়ার গ্যাসে আহত হয়ে পরে হাসপাতালে মারা গেছেন। পবিত্র শহর কারবালায় চতুর্থ বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তারা ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে রাখেন। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিক্ষোভকারী বলেন, সবাইতো ইরাকি। তাহলে ভাইদের ওপর পুলিশ গুলি ছুঁড়ছে কেন? বসরায় বিক্ষোভে একটি বেসামরিক গাড়ির চাপায় দুই পুলিশ নিহত হয়েছেন। -রয়টার্স ও আল-জাজিরা
