সিএএ প্রত্যাহারের দাবিতে বিধানসভায় প্রস্তাব আনব :মমতা

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০০:৫৩

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব আনা হবে। গতকাল সোমবার দার্জিলিং যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, আগামী তিন/চার দিনের মধ্যে এ নিয়ে প্রস্তাব আনা হচ্ছে।

উল্লেখ, কিছু দিন আগে কেরালার বিধানসভায় এনআরসি, সিএএ বিরোধী প্রস্তাব পাশ করেছে সেখানকার শাসক দল সিপিএম। তারপর পশ্চিমবঙ্গেও সিপিএম, কংগ্রেস একই প্রস্তাব পাশের দাবি জানায়। একই সঙ্গে মমতা ভারতের অ-বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোর সরকারকেও এনআরসি, সিএএর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলেছেন। মমতা বলেন, এতে সেসব শর্ত রয়েছে সেগুলো ভয়ংকর। তাই এটি প্রত্যাহার করে নেওয়া উচিত।