গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় তার পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাঙ্গারহাট টি. টি. উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডেভাকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভীম চন্দ্র বাড়ৈর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও অ্যাডভোকেট রাশিদা আব্দুল্লাহ।
আরো পড়ুন: মুক্তাগাছায় নৌকার মিছিলে পেট্রোলবোমা নিক্ষেপ
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস.এম হুমায়ূন কবীর, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, জনসভার আয়োজক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা কমল সেন, আয়নাল হোসেন শেখ, আমিনুজ্জামন খান মিলন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাফেজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা নারয়ন চন্দ্র দাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাদুল্লাহপুর ইউপির সাবেক চেয়ারম্যান নগেন্দ্র নাথ বাড়ৈ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হর গোবিন্দ বিশ্বাস প্রমুখ।
সভার আয়োজক বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, দুপুর থেকে বঙ্গবন্ধু, নৌকা, শেখ হাসিনা শ্লোগানে মুখরিত করে ঢাক ঢোল পিটয়ে নৌকা প্রতীকসহ হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক উৎসবের আমেজে এ জনসভায় যোগ দেন। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রীর পক্ষের এ নির্বাচনী জনসভা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ইত্তেফাক/বিএএফ
