আল জাজিরা
সোমালিয়া তাদের জলসীমায় তেলসম্পদ অনুসন্ধানের জন্য তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছেন।
সোমালিয়ার আমন্ত্রণের ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা এ নিয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেবেন। লিবিয়া সংকট নিয়ে জার্মানির বার্লিনে ১০ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তবে কবে নাগাদ কাজ শুরু করবেন— এ ব্যাপারে বিস্তারিত তিনি কিছু বলেননি। এরদোয়ান বলেন, ‘সোমালিয়া থেকে একটা প্রস্তাব পেয়েছি। তারা বলছেন, ‘আমাদের সমুদ্রে তেল আছে। আপনারা লিবিয়ার সঙ্গে এরকম কার্যক্রম পরিচালনা করছেন, আপনারা আমাদের এখানেও তা করতে পারেন। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তাই আমরা দেশটিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’
