লক্ষ্মীপুরে আইনজীবী সহকারীদের মানববন্ধন

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:৫১

লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ আইনজীবী সহকারী (ল-ক্লার্ক) আইন পাশ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে আইনজীবী সহকারীরা। মঙ্গলবার সকালে জেলা আদালতের সামনে আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মানিক প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত আইনজীবী সহকারীরা অংশ নেন          —ইত্তেফাক