কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কোটালীপাড়া থানার আয়োজনে ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুর সহযোগিতায় স্থানীয় শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক-বালিকাদের স্কুলভিত্তিক এ কাবাডি প্রতিযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টি দল অংশগ্রহণ করে। বালক গ্রুপে কুশলা আলিয়া মাদ্রাসা ও বালিকা গ্রুপে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন জয়ী হয়।
পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
