শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলা সরকারি কলেজে মঙ্গলবার পিঠা উত্সব অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে ১৪টি স্টলে শোভিত হয় হরেক রকম পিঠা।
উত্সব উদ্বোধন করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শরণখোলা থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা কলেজের ভাইস প্রিন্সিপাল এম মনিরুজ্জামান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ। কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির বলেন, মূলত বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতেই এই পিঠা উত্সবের আয়োজন করা হয়েছে। রাত জেগে নানা রকম পিঠা তৈরি করেছেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
