মাদক আইনে মামলা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
মাদক আইনের মামলায় গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সদ্যগঠিত ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম বাবুল খানকে সাত মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক মো. ইফতেখার আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ২০১৭ সালের ১৪ আগস্ট ইয়াবাসহ বাবুল খানকে আটক করা হয়।
