প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:০৯

 মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো রমনি মোহন দাশ (৬৫)। এর আগে ঐ কিশোরীর মা বাদী হয়ে মিরসরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঐ কিশোরীর মা-বাবা দুজনই দিনমজুরের কাজ করে। গত ১৩ জানুয়ারি তাকে বাড়িতে একা পেয়ে রমনি মোহন দাশ ধর্ষণ করে।

মিরসরাই থানার পরিদর্শক (অপারেশনস্) দিনেশ চন্দ্র দাশ গুপ্ত বলেন, মঙ্গলবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ঐ কিশোরীকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।