মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:০৯

 মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুরে পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাজন আহমদ রাজা (৩২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন সন্ত্রাসী গ্রুপ পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শ্ববর্তী বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে একটি সিএনজি অটোরিকশায় লাশ তুলে দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে পীর আজাদ বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজন পীর আজাদের ছোটো ভাই রুবেল হত্যার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। বর্তমানে জামিনে ছিল।