হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ পুলিশ লাইনস পুকুর থেকে শাহিনুর রহমান (২৬) নামে এক কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশটি উদ্ধার করা হয়। সে ময়মনসিংহের বাসিন্দা।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিল সে। সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাদর, কম্বল ধোয়া এবং জুতা দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জাল ফেলে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
