বিদ্যুত্স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার কড়ইতলা নামক স্থানে বিদ্যুত্স্পৃষ্টে মহিবুল ইসলাম নামের এক ইলেকট্রিক মিস্ত্রি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মহিবুল ইসলাম সদর উপজেলার বিষয়খালী পশ্চিমপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। হঠাত্ বিদ্যুত্স্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ করেনি।