বরিশালে চোর সন্দেহে কিশোরকে নির্যাতন!

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:১০

বরিশাল অফিস

চোর সন্দেহে সাগর নামের ছিন্নমূল এক কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন কালী মাতার মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শাহানাজ খানম বলেন, দুই কিশোর থানায় এসেছিল। এদের মধ্যে এক কিশোরকে আহত অবস্থায় দেখা গেছে। তবে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে না পারায় আহত কিশোরকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।