প্রিমিয়ার ব্যাংকে নতুন দুই উপব্যবস্থাপনা পরিচালক

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:২৬

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হলেন মো. শহীদ হাসান মল্লিক এবং শাহেদ সেকান্দার। চলতি মাস থেকে তাদের নিয়োগ কার্যকর হয়েছে। মো. শহীদ হাসান মল্লিক বর্তমানে নারায়ণগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯০ সালে পেশা জীবন শুরু করেছিলেন। শাহেদ সেকান্দার বর্তমানে গুলশান শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৮৩ সালে পেশা জীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি