আইএফআইসি ব্যাংক এবং রিয়েল স্টেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উইং ক্রিডেন্স হাউজিং লিমিটিডের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ক্রিডেন্স হাউজিংয়ের গ্রাহকরা ব্যাংকের ‘আমারবাড়ি’ গৃহঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের রিটেইল বিভাগের প্রধান ফেরদৌসি বেগম এবং ক্রিডেন্স হাউজিংয়ের নির্বাহী প্রধান জিল্লুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক মঙ্গলবার চাঁদপুরে মুন্সিরহাট উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. আবদুল মোতালেব, চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. আবদুল কাদেরসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন
০০০
অভিজাত ও উন্নতমানের ইউপিভিসি সল্যুশন বাজারজাতকারী প্রতিষ্ঠান আইয়ুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আয়েশা ফারহা চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, ডিরেক্টর মাহবুব সোবহান জালাল তানভির, হেড অফ অপারেশন শমিত মাহবুব শাহাবুদ্দীনসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাগণ
০০০
প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিংব্যবস্থা নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক শুরু করেছে এনআরবিসি ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডো। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এম আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল
