ক্রেতা-বিক্রেতা সম্মেলন আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:২৭

g ইত্তেফাক রিপোর্ট

ক্ষুদ্র ও তৃণমূল পর্যায়ের পণ্য উত্পাদনকারী এবং অপেক্ষাকৃত নতুন নারী উদ্যোক্তাদের মূলধারার বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত করতে শিগিগরই পঞ্চম বারের মতো ক্রেতা বিক্রেতা সম্মেলন আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার এ উপলক্ষ্যে ফাউন্ডেশনের সভাকক্ষে নারী উদ্যোক্তা উন্নয়ন উইংয়ের আয়োজনে দিনব্যাপী প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ কর্মশালায় বক্তৃতা করেন ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্য রাশেদুল করীম মুন্না, ইসমাত জেরিন খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহীন আনোয়ার, মহাব্যবস্থাপক ফারজানা খান প্রমুখ। কর্মশালায় তারা নতুন নারী উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, ব্যবসায়ের বিকাশে সহায়তা, উত্পাদনকারী নারী উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত ক্রেতার সঙ্গে পরিচিতি, বাণিজ্যিক ক্রেতাদের খুঁজে পাওয়ার উপায় এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে সেতুবন্ধ তৈরির নানা দিক তুলে ধরেন।