চ্যাম্পিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২২:৩১

জাতীয় নারী হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ৩০তম জাতীয় নারী হ্যান্ডবলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। টানা চারবারের চ্যাম্পিয়ন বিজেএমসি এবারও শিরোপা ফেরত নিতে পারল না। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩৩-২৫ গোলে বিজেএমসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের খাদিজা ১১ এবং বিজিত দলের শিল্পী আকতার ৮ গোল করেন। চ্যাম্পিয়ন দলের আলপনা আক্তার সেরা খেলোয়াড় হন।

পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের এক্সিম ব্যাংকের হেড করপোরেট অ্যাফেয়ার্স আন্ড ব্র্যান্ডিং ডিভিশনের সহসভাপতি সঞ্জীব চ্যাটার্জি, ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, কর্মকর্তা সালাহউদ্দিন, মকবুল, জাহাঙ্গীর, নুরুল ইসলাম, বাবু, স্বপন, পুতুল, রাশিদা প্রমুখ।