‘করোনা ভাইরাস’ প্রতিরোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই-জামান ইত্তেফাককে বলেন, চট্টগ্রাম থেকে চীনে সরাসরি ফ্লাইট না থাকলেও মধ্যপ্রাচ্য, দুবাই, ভারত হয়ে কানেকটিং ফ্লাইটে চীন থেকে অনেক যাত্রী আসেন। এই বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিত্সকরা সার্বক্ষণিক অবস্থান করেন। চীন থেকে দুবাই বা অন্য দেশ হয়ে কোনো চীনাযাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে এলে ইমিগ্রেশনকে বলা হয়েছে তারা যেন বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং চিকিত্সকদের অবহিত করেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ। প্রধান লক্ষণ জ্বর। এর সঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি উপসর্গ থাকে।
