রাজধানীতে মাদকদ্রব্যসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত সবাই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৬ গ্রাম (১০৬০ পুরিয়া) হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল ও ৬২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/এমআই
