ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে প্রচারণায় নামছেন না দলের কেন্দ্রীয় নেতারা। গতকাল মঙ্গলবারও মিলন বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন দুই পুত্র রাকিব উদ্দিন আবির ও শাকিব উদ্দিন শিফানকে সঙ্গে নিয়ে। নগর জাপার দুই-একজন নেতাকে মাঝে মধ্যে মিলনের সঙ্গে দেখা গেলেও কেন্দ্রীয় উল্লেখযোগ্য কোনো নেতাকে লাঙ্গলের জন্য ভোট চাইতে দেখা যায়নি।
