টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৫০

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায় শুরু হবে ম্যাচটি। 

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে। 

আগের দুই ম্যাচে খেলা একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। 

আরো পড়ুন: মাজার জিয়ারত শেষে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার ও মুস্তাফিজুর রহমান। 

ইত্তেফাক/কেআই