ভাঙ্গায় বাসের চাপায় মাইক্রোবাস চালক নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৩৫

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া বিশ্বরোডের মালিগ্রাম বাসস্ট্যান্ডে বুধবার ভোর রাতে বাসের চাপায় মাইক্রোবাস চালক মিন্টু শেক(৩০) মারা গেছেন। তিনি মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিষমপদ্দি গ্রামের আসলাম শেকের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাস চালক মিন্টু মালিগ্রাম বাসস্ট্যান্ডে আসে। সেখানে যাত্রী নামিয়ে মালিগ্রাম ফ্লাইওভারে আসলে তিনি দিক হারিয়ে ফেলেন। পরে তিনি রাস্তা দেখতে নিচে নামলে অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর