প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের প্রথম অধ্যায়ের-Animal Diversity বিষয়ের ওপর বহুনির্বাচনি প্রশ্নোত্তর উপস্থাপন করব, যা ২০২০ সালের এইচ.এস.সি পরীক্ষায় সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
১। ভেনাস হার্ট দেখা যায় কোন প্রাণীতে?
(ক) ব্যাঙ (খ) মাছ (গ) কুমির (ঘ) পাখি
২। কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?
(ক) Porifera
(খ) Echinodermata
(গ) Annelida
(ঘ) Arthropoda
৩। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত কোন শ্রেণি?
(ক) Myxini
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
৪। কলা সংগঠন মাত্রার পর্ব হলো-
(ক) Porifera
(খ) Cnidaria
(গ) Nematoda
(ঘ) Chordata
৫। সমুদ্রতারার প্রতিসাম্যতা কোন ধরনের?
(ক) দ্বিপার্শ্বীয় (খ) গোলীয়
(গ) পঞ্চ অরীয় (ঘ) দ্বি-অরীয়
৬। অরীয় প্রতিসাম্যতার উদাহরণ নিচের কোনটি?
(ক) Volvox (খ) Julus
(গ) Pila (ঘ) Hydra
৭। কোন পর্বে পানি সংবহনতন্ত্র দেখা যায়?
(ক) Nematoda (খ) Echinodermata
(গ) Mollusca (ঘ) Arthropoda
৮। সিলোমবিহীন পর্ব কোনটি?
(ক) Nematoda
(খ) Echinodermata
(গ) Platyhelminthes (ঘ) Arthropoda
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
মালিহা প্র্যাকটিক্যাল ল্যাব মিউজিয়ামে সংরক্ষিত ছোট আকৃতির হাঙর মাছ দেখে আবেগী ও কৌতুহলী হলো।
৯। উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i) দেহ প্লাকয়েড আঁঁইশে আবৃত
ii) পুচ্ছপাখনা হোমোসার্কাল
iii) ৫-৭ জোড়া ফুলকারন্ধ্র
নিচের কোনটি সঠিক-
(ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১০। উদ্দীপকের প্রাণীটি কোন শ্রেণির অন্তর্ভূক্ত?
(ক) Cephalaspidomorphi
(খ) Chondrichthyes
(গ) Actinopterygii
(ঘ) Sarcopterygii
১১। Aves এর বৈশিষ্ট্য-
i) দেহ পালক যুক্ত
ii) শীতল রক্ত বিশিষ্ট
iii) অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক-
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও ii
নিচের অনুচ্ছেদটির আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
মেঘ ও বৃষ্টি সহপাঠীদের নিয়ে দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গাল থকথকে কিছু প্রাণীসদৃশ বস্তু দেখতে পেল।
১২। মেঘ ও বৃষ্টির দেখা প্রাণীটির নাম কী?
(ক) অক্টোপাস (খ) জেলিফিস
(গ) সাগর আর্চিন (ঘ) ললিগো
১৩। উক্ত প্রাণীটি-
i) মুক্ত সাঁতারু ii) দেহ অরীয় প্রতিসম
iii) দেহ দ্বিস্তরী
নিচের কোনটি সঠিক-
(ক) iও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪। কোনটি জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত?
(ক) ঈগল (খ) রাজকাঁকড়া
(গ) আর্কিওপটেরিক্স (ঘ) বানর
১৫। কোন পর্বের প্রাণীরা সাগর ফুল নামে পরিচিত?
(ক) কর্ডাটা (খ) নিডারিয়া
(গ) অর্থোপোডা (ঘ) মোলাস্কা
উত্তরপত্র ঃ
১। (খ) ২। (খ) ৩। (গ) ৪। (খ) ৫। (গ) ৬। (ঘ) ৭। (খ) ৮। (গ) ৯। (খ) ১০। (খ) ১১। (খ) ১২। (খ) ১৩। (ঘ)
১৪। (খ) ১৫। (খ)
