বিএনপি, জামাত ও জিয়া কারচুপির জনক, মাতা খালেদা জিয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, 'বিএনপি জামাত ও জেনারেল জিয়াউর রহমানই কারচুপির জনক। আর মাতা খালেদা জিয়া। কারচুপির ধরণ-ধারণ ও প্রকার কত রকম হতে পারে তার প্রশিক্ষণদাতা প্রধান শিক্ষক জেনারেল জিয়াউর রহমান। জামাত বিএনপি চক্র ভোট কারচুপিতে দক্ষ ও পারদর্শী তাই তাদের ভোট কারচুপি মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকতে হবে। কারচুপি অথবা নির্বাচন বানচালের চক্রান্ত থেকে নির্বাচনকে রক্ষা করতে মহাজোটের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকতে হবে।'

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাষী ক্লাবে নৌকার সমর্থনে সমাবেশে এসব কথা বলেন তিনি। 

আরও পড়ুনঃ বিএনপি, জামাত ও জিয়া কারচুপির জনক, মাতা খালেদা জিয়া

এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, শওকত আলম বকুলসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু