মমতাজ বেগম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মরহুম আব্দুল আলী তালুকদারের স্ত্রী মোসাম্মত্ মমতাজ বেগম (৯০) গতকাল বুধবার বিকালে হূদেরাগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল বুধবার বিকালে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মমতাজ বেগমের মৃত্যুর খবর পেয়ে মরহুমার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি
সমবেদনা জানান।
