আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ পেনশনের টাকা তুলতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হন। পেনশনের টাকা তুলতে গিয়েও গুনতে হয় মোটা অঙ্কের টাকা। সেদিন আমার গ্রামের এক শিক্ষকের ছেলে তার মৃত বাবার পেনশনের টাকা তুলতে গিয়ে নানাভাবে হয়রানি হয়েছে। আমার এক বন্ধু ফোন করে কাঁদো কাঁদো কণ্ঠে জানাল তার বাবার পেনশনের টাকা নিয়ে হয়রানি হবার কথা। প্রায় ১২ হাজার টাকা ঘুষ দেওয়ার পরেও তার কাজ হয়নি। আজ হবে কাল হবে এমন বলে আটকে আছে। আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সরকারের কাছে আকুল আবেদন জানাই যে, শক্ত হাতে এমন অনিয়ম অচিরেই বন্ধ করা হোক।
লুত্ফর রহমান রবি
দেবিদ্বার, কুমিল্লা
