একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলনের ৮৫তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৫ সালের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার উচালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৬৫ সালে এম.এ. ডিগ্রিধারী হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে সাংবাদিকতায় আসেন দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে। কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, দৈনিক পয়গাম, দৈনিক আজাদ ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক এবং প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান ছিলেন। ঐক্যবদ্ধ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলনের ‘সন্ধানী’ ছদ্মনামের ‘ঘরে-বাইরে’ কলাম বিদগ্ধ মহলে সমাদৃত ছিল। তার প্রকাশিত গ্রন্থ তরঙ্গ নীল রাত্রি (উপন্যাস) মহিলা বিজ্ঞানী, নির্বাচিত কলাম ঘরে-বাইরে ও দারিদ্র্য ও মানবতা।
