চিনি নিয়ে নানা কথা

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:৫৯

মিষ্টিজাতীয় যে কোনো খাবার তৈরিতে চিনির ব্যবহার বেশি করে থাকি আমরা। সেক্ষেত্রে স্বাদ বাড়াতে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পছন্দ করেন অনেকেই। আর যারা মিষ্টিজাতীয় খাবার বেশি পছন্দ করেন তারা ক্রমেই এতে আসক্ত হয়ে পড়েন এবং চিনিজাতীয় খাবার আরো বেশি খেতে থাকেন। উচ্চ শর্করা ও উচ্চ ক্যালরিসম্পন্ন হওয়ায় চিনি রক্তে সুগারের পরিমাণ বাড়ায় এবং বাড়তি ক্যালরি চর্বি হিসেবে জমা করে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে। আর এতেই তৈরি হয় ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হূদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি। আর এসব ক্ষেত্রে চিনিজাতীয় খাবার গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ চিকিত্সকদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় বলা হয়, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক ছয়-আট চামচ চিনি খেতে পারবেন। তবে যাদের রক্তে সুগার পরিমাণের চেয়ে বেশি এবং যারা ওজনাধিক্য সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে এই পরিমাণ অবশ্যই কমাতে হবে। এছাড়া বাড়তি চিনি অতি দ্রুত বুড়িয়ে দেয় শরীরকে। আর তাই চিনির পরিবর্তে মিষ্টান্ন কিংবা চা-কফিতে মধু কিংবা গুড় ব্যবহার করা যেতে পারে। তবে মধু, গুড় বা রিফাইনড সুগারেও ক্যালরি থাকায় পরিমাণমতো গ্রহণ করাই ভালো।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ