ভাণ্ডারিয়া (পিরোজপুর) :মঙ্গলবার সকালে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক ইত্তেফাক পাঠক ফোরামের ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি এবং বাংলাদেশ হিন্দু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি শ্রী বাবুল চন্দ্র দাস। এ সময় তার সঙ্গে ছিলেন ইত্তেফাক পাঠক ফোরামের ভাণ্ডারিয়া উপজেলা কমিটির সহসভাপতি উজ্জল কুমার মালি, সাধারণ সম্পাদক দিপু সাহা, সাংগঠনিক সম্পাদক নান্টু সিংহ ও বাদল দাস —ইত্তেফাক
