রংপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৪

রংপুর কেন্দ্রীয় কারাগারে আমিনুল ইসলাম ওরফে ডন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হঠাত্ হূদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আমিনুল রংপুর মহানগরীর লালবাগ এলাকার বাসিন্দা। তিনি গত ১১ জানুয়ারি মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান। এ ব্যাপারে কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।