মোরেলগঞ্জে ফাইস্যা পোনাসহ ১০ জেলে আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার ভোরে কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্টের একটি টহল টিম পানগুছি নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে তাদের আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে আটক জেলেদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়। এ সময় সিনিয়র উপজেলা সহকারী মত্স্য র্কমকর্তা শেখ ইয়াকনি আলী, কোস্ট গার্ড কমান্ডার মো.আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।