রাবি রেজিস্ট্রারের অপসারণের দাবিতে অফিসার সমিতির কর্মবিরতি পালন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বুধবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ব ঘোষিত কর্মবিরতির কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবারের অফিসার সমিতির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বিভিন্ন যৌক্তিক দাবি ও প্রাপ্যতা নিয়ে অফিসার সমিতির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে আলোচনায় মিলিত হলে প্রায়ই তার কাছ থেকে ইতিবাচক কোনো উত্তর পাওয়া যায় না। বরং কর্মকর্তাদের পদোন্নতি, প্রাপ্যতার ফাইলে প্রতিবন্ধকতার সৃষ্টি, উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে প্রাপ্যতা থেকে বঞ্চিত করাসহ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত করেন।  সমিতির অভিযোগের প্রসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এ বারী বলেন, তারা যে সব দাবি নিয়ে আমার কাছে আসে সেগুলো করতে সময় লাগে। কিন্তু তারা কোনো আইন-বিধান মানেন না, মানতে চান না। আমি বিশ্ববিদ্যালয়ের বিধান অনুসারেই কোনো ফাইলের ব্যাপারে উপাচার্যের কাছে সুপারিশ করে থাকি। নিয়মের বাইরে গিয়ে কিছু করার অধিকার আমার নেই।