ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের সেবা দেওয়ার জন্য আরো একটি অত্যাধুনিক ব্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফট এয়ারলাইন্সের বিমান বহরে যোগ করেছে। নতুন যুক্ত হওয়া বিমানটি বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্র্যাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ। এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্র্যাফটটিতে ৭২টি আসন রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
