মুন্সীগঞ্জে রিকাবীবাজারের কমলাঘাটে যমুনা ব্যাংক লিমিটেডের বিনোদপুর শাখার অধীনে কমলাঘাট উপশাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন
০০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী বুধবার ঢাকায় পীরেরবাগ উপশাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. আব্দুল মোতালেব, বেগম রোকেয়া সরণি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
০০০
ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী মঙ্গলবার যশোর চৌগাছাতে ব্যাংকের ১০৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ, পরিচালক এ এস এম শহীদুল্লাহ খান ও কাজী রুকুনউদ্দীন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ
০০০
অ্যাশিওর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড এবং অ্যাশিওর বিল্ডার্স লিমিটেডের সঙ্গে ব্র্যাক ব্যাংক লিমিটেডের একটি অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বিশেষ চুক্তির আওতায় অ্যাশিওর গ্রুপের গ্রাহকদেরকে প্রসেসিং ফি-তে ছাড়সহ বিশেষ হারে হোম লোন দেবে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি অ্যাশিওর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শেখ শাদী এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহিউল ইসলাম ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন
